এস.এম.শামীম
প্রকাশ : Jun 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের টেন্ডার লটারি অনুষ্ঠিত

মো: আরিফ হোসেন দিঘলিয়া।। 
খুলনার দিঘলিয়া উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে “অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ (১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের দরপত্র কার্যক্রমের অংশ হিসেবে চূড়ান্ত ঠিকাদার নির্বাচন উপলক্ষে লটারির আয়োজন করা হয়েছে। 

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মোঃ রিয়াজউদ্দিন আহমেদ সহকারী কমিশনার (ভূমি)  আবু তারেক সাইফুল কামাল প্রধান প্রকৌশলী এলজিইডি , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হুসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা  ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির  সভাপতি এম সাইফুর রহমান  মিন্টু,   উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রকল্পের একটি প্যাকেজের টেন্ডারে চারজন দরদাতা সমান সর্বনিম্ন দর (Lowest Bid) প্রদান করায় সরকারি ক্রয়বিধি অনুযায়ী লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উন্মুক্ত পরিবেশে লটারির কার্যক্রম অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লটারিতে মোট ৩২ জন অংশগ্রহণকারীর মধ্যে মেসার্স ট্রেড ইন্টারন্যাশনাল, তৌফিক এন্টারপ্রাইজ এবং বেবী এন্টারপ্রাইজের নাম চূড়ান্ত তালিকায় উঠে আসে। এর মধ্যে লটারিতে প্রথম স্থান অধিকার করে মেসার্স ট্রেড ইন্টারন্যাশনাল, যা সংশ্লিষ্ট প্যাকেজের কার্যাদেশ পাওয়ার জন্য নির্বাচিত হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। লটারির মাধ্যমে নির্বাচিত ঠিকাদার প্রকল্পের আওতায় নির্ধারিত আবাসন নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, “অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ” প্রকল্পটি সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য নিরাপদ, টেকসই ও আধুনিক আবাসন নিশ্চিত করার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা প্রশাসনের এ কার্যক্রম স্থানীয় পর্যায়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

2

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

3

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

6

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

7

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

8

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

11

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

12

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

16

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

17

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

18

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20