এস.এম.শামীম
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনায় চাঞ্চল্যকর ডাকাতি: লুণ্ঠিত ২০ লাখ টাকা ও স্বর্ণ, গ্রেফতার ৪

বিশেষ প্রতিনিধি: মোঃ সোহেল রানা:
রাজধানীর কামরাঙ্গীরচরে একই ভবনের বাসিন্দা এক গৃহবধূর পরিকল্পনায় সংঘটিত হয়েছে একটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। ডাকাতদল একটি বাসা থেকে নগদ ২০ লাখ টাকা, প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার এবং ৪টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ ঘটনায় অভিযান চালিয়ে লুণ্ঠিত অর্থ ও স্বর্ণের একটি অংশ উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার মাহাদীনগর এলাকার রক্ষীগলির একটি ১০ তলা ভবনের পঞ্চম তলার একটি বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। তদন্তে জানা যায়, একই ভবনের বাসিন্দা গৃহবধূ জেসমিন ওরফে ইয়াসমিন ডাকাতির পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতেই সংঘবদ্ধ চক্রটি ঘটনাটি সংঘটিত করে।

ঘটনার পরপরই কামরাঙ্গীরচর থানা পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। অভিযানে এ পর্যন্ত জেসমিন ওরফে ইয়াসমিন, মোহাম্মদ সজিব আলম, মোহাম্মদ রিপন মিয়া এবং মোহাম্মদ ফারুক খান-কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ২ লাখ ২০ হাজার টাকা এবং লুণ্ঠিত স্বর্ণালঙ্কারের একটি অংশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতির ঘটনায় ব্যবহৃত কৌশল ও অন্যান্য জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ডাকাতির সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতার এবং লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত আছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার নেপথ্যে কারা জড়িত এবং কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে, সে বিষয়ে তদন্তের মাধ্যমে আরও তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

3

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

6

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

7

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

8

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

9

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

10

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

11

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

12

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

13

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

14

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

15

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

16

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

17

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

18

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

19

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

20