এস.এম.শামীম
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনার দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করেন - এমপি হেলাল

দিঘলিয়া প্রতিনিধি খুলনাঃ
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল প্রধান অতিথির বক্তব্যে বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষা, আবাসন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি সরকারি সহায়তার যথাযথ ব্যবহার করে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে এগিয়ে আসতে উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।

তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খুলনার দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন ও শিক্ষায় উৎসাহ দিতে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ থেকে এসব সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজিজুল বারী হেলাল উপরোক্ত কথা বলেন ।

খুলনার দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত সভাপতির বক্তব্যে বলেন, সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষাবৃত্তি ও প্রয়োজনীয় উপকরণ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করবে। একই সঙ্গে বসতঘর, সেলাই মেশিন ও বাইসাইকেলের মতো সহায়তা সংশ্লিষ্ট পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক রকিব মল্লিক, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সানওয়ার হোসেন মাসুম, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হুসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে তিনজনকে বসতঘর, ছয়জনকে সেলাই মেশিন এবং নয়জনকে বাইসাইকেল বিতরণ করেন। একই সঙ্গে প্রাথমিক পর্যায়ের ২৯ জন, মাধ্যমিক পর্যায়ের ১৭ জন এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের ১২ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

সরকারি এই সহায়তা পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, আবাসন, শিক্ষা ও কর্মসংস্থানভিত্তিক এসব সহায়তা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এর পূর্বে দুপুর ১ টায় দেয়াড়া আয়তুন্নেসা বালিকা বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা চিত্র অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পরে তিনি দুপুর আড়াইটার দিকে পথের বাজার গার্লস কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।অপরদিকে তিনি দিন শেষে সন্ধ্যায় আড়ুয়া স্কুল মাঠে হিন্দু সম্প্রদায়ের মাতুয়া সম্মেলনে যোগদান করেন।

এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, শরীফ মোজাম্মেল হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, 
 শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, জাসেদ কবির জুয়েল, আব্দুল্লাহ আল মামুন নিপু, সাজ্জাদ মোল্লা,কৃষক দলের লিটন শেখ, স্বেচ্ছাসেবক দলের জনি, আরিফুল ইসলাম হাসান, পলি আক্তার, রিনা পারভীন, শিখা বেগম, আল-আমিন মোল্লা, হুমায়ূন শেখ,  যুবদল, ছাত্র দল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

1

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

2

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

3

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

4

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

8

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

9

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

10

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

11

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

12

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

13

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

14

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

15

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

16

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

17

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

18

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

19

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

20