এস.এম.শামীম
প্রকাশ : Jun 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় জাতীয় কবির জন্মবার্ষিকী পালিত

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া:
খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার ৯ জুন সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিঘোলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ এস এম নাসির উদ্দিন। বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সাম্য ও মানবতার দর্শন এবং বাংলা সাহিত্যে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। 

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে নজরুল চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের শিক্ষকমণ্ডলীর সদস্যরা। এসময় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

1

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

2

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

3

বদলে যাওয়া ক্যাম্পাস

4

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

5

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

8

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

9

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

14

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

15

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

16

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

17

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

18

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

19

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

20