এস.এম.শামীম
প্রকাশ : Aug 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে ডিসির আহ্বান

এস.এম.মেহেদী হাসান  দিঘলিয়া খুলনা:
খুলনার দিঘলিয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৩০ আগস্ট) দুপুরে দিঘলিয়া উপজেলা মিলনায়তনে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক হু‌রে জান্নাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত।
প্রধান অতিথির বক্তব্যে হু‌রে জান্নাত বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ সমাজের জন্য বড় ধরনের সমস্যা। এসব প্রতিরোধে শুধু প্রশাসন নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। 

কোথাও বাল্যবিবাহ বা নারী-শিশুর প্রতি সহিংসতার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত। তিনি নারী ও শিশুর অধিকার, বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং সহিংসতা প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মেহেদি হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃজামাল হুসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহাগ হোসেন এবং উপজেলা তথ্য ও যোগাযোগ কর্মকর্তা পুষ্পেন্দু দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

1

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

2

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

3

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

4

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

5

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

8

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

9

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

10

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

11

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

12

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

15

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

16

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

17

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

18

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

19

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

20