এস.এম.শামীম
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে রূপ চাঁদা নামে পরিচিত নিষিদ্ধ পিরানহা

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার বিভিন্ন বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ প্রকাশ্যে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সন্ধ্যার দিকে বাজারগুলো ঘুরে দেখা গেছে, ক্রেতাদের কাছে অন্যান্য মাছের পাশাপাশি পিরানহা মাছও বিক্রি করছেন কয়েকজন ব্যবসায়ী।
 
সম্প্রতি কয়রা বাজার, আমাদী বাজার, ফুলতলা বাজার ও দেউলিয়া বাজারে সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা যায়। বাজারে মাছের পসরা সাজিয়ে প্রকাশ্যেই পিরানহা বিক্রি করতে দেখা গেছে।
 
কয়রা বাজারের মাছ বিক্রেতা ইউনুস আলী বলেন, ‘আমি জানি মাছটি নিষিদ্ধ। কিন্তু সবাই বিক্রি করছে, তাই আমিও বিক্রি করছি।’
 
এ সময় উপজেলার গোবরা গ্রামের  ভ্যানচালক আক্তারুলকে পিরানহা মাছ কিনতে দেখা যায়। ভ্যানচালক আক্তারুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘মাছ তো মাছই। সবাই খাচ্ছে, তাই আমিও নিচ্ছি।’ তিনি জানান, প্রতি কেজি ২৬০ টাকার বেশি দরে তিনি এক কেজি পিরানহা কিনেছেন। তার ভাষ্য, অন্য মাছের তুলনায় পিরানহার দাম কম হওয়ায় তিনি এটি কিনেছেন।
 
তবে পিরানহা মাছের বেচাকেনা নিষিদ্ধ হলেও কয়রার বাজার ও মৎস্য আড়তে বিক্রি বন্ধ হয়নি। সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যার দিকে বিভিন্ন মাছের দোকানে ক্রেতাদের কাছে রূপচাঁদা বলে পিরানহা মাছ বিক্রি করা হচ্ছে।
 
মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পিরানহা গোত্রের মাছ আমদানি, বহন, প্রজনন, চাষ, বিক্রি, বাজারজাত, প্রদর্শন ও মজুত নিষিদ্ধ। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫-এর ১৬ নম্বর বিধিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারি এ বিধি কার্যকর করা হয়।
 
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের ভাষ্য, পিরানহা বাংলাদেশের জলজ পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি শিকারি স্বভাবের হওয়ায় দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্যের জন্য হুমকি তৈরি করতে পারে। এ কারণে দেশে এ মাছের চাষ ও বাজারজাত নিষিদ্ধ করা হয়েছে।
 
কয়রা উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকার জানান, পিরানহা মাছ নিষিদ্ধ। কয়রা বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে এ মাছ বিক্রির বিষয়টি তারা জানতে পেরেছেন। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
সুন্দরবন উপকূলীয় অঞ্চলের জলবায়ু, পরিবেশ ও বন রক্ষায় কাজ করা সুন্দরবন ইকো-রিজিলিয়েন্স ইনিশিয়েটিভের সমন্বয়ক মো. হাফিজুর রহমান বলেন, নিষিদ্ধ মাছ প্রকাশ্যে বিক্রি হলেও নিয়মিত নজরদারি ও অভিযান না থাকায় ব্যবসায়ীরা এভাবে মাছ বিক্রির সুযোগ পাচ্ছেন। তার দাবি, বাজারগুলোতে অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহার বিক্রি বন্ধ করার পাশাপাশি সরবরাহের উৎসও খুঁজে বের করা প্রয়োজন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

4

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

5

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

6

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

7

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

8

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

9

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

10

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

11

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

12

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

13

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

14

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

15

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

16

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

19

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

20