এস.এম.শামীম
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে ঝিনাইদহের চাঞ্চল্যকর আফিয়া আক্তার খুশি হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

বিশেষ প্রতিনিধি মোঃ সোহেল রানা:
র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর এবং সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ই জুলাই ২০২৬ তারিখ রাত ১০:২০ ঘটিকার সময় সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন পারুলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলার চাঞ্চল্যকর আফিয়া আক্তার খুশি ২১হত্যা মামলার মূলহোতা এবং এজাহার নামীয় ১নং পালাতক আসামি *মোঃ সাঈদ মেহেদী ৩০ পিতা: মোঃ মোশলেম গাজী, সাং: ঢেপুখালী পূর্বপাড়া, থানা: দেবহাটা, জেলা: সাতক্ষীরাকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার ভিকটিম আফিয়া আক্তার খুশি ২১ এবং ধৃত আসামি মোঃ সাঈদ মেহেদী গত দুই বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে গোপনে বিয়ে করে ঝিনাইদহ শহরে বসবাস করে আসছিল। বিয়ের পর থেকেই ভিকটিমের সাথে ধৃত আসামি সাইদ মেহেদীর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো এবং ভিকটিমকে প্রায়ই মারধর করতো। এরই ধারাবাহিকতায় গত ১৩ই মে ২০২৬ ইং তারিখ সকাল অনুমান ০৭:০০ ঘটিকার সময় ভিকটিমের প্রতিবেশী নাইটগার্ড মোঃ বদর উদ্দিন মোল্যা ভিকটিমের রুমের দরজা খোলা দেখে ভিতরে প্রবেশ করে ভিকটিমকে ঘরের মেঝেতে বিছানার উপর মৃত অবস্থায় দেখতে পেয়ে তিনি বাড়ীর মালিক বেবী করিমকে অবগত করেন। বেবী করিম ঝিনাইদহ সদর থানা পুলিশকে জানালে পুলিশ ভিকটিমের মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করেন। 

উল্লেখিত ঘটনা জানতে পেরে ভিকটিমের বাবা ঝিনাইদহ জেলার সদর থানায় ভিকটিমের স্বামী সাইদ মেহেদীকে ১নং আসামি করে এজাহার দায়ের করেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

4

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

5

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

8

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

9

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

10

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

13

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

14

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

15

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

16

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

17

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

18

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

19

বদলে যাওয়া ক্যাম্পাস

20