প্রিন্ট এর তারিখঃ Oct 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 1, 2026 ইং
রাতের অন্ধকারে হকার উচ্ছেদ দেউলা তে ক্ষোভ হকারদের

কলকাতা থেকে মনোয়ার ইমাম:
আগাম সতর্কতা জারি করে আজ রাতে শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনের দেউলা স্টেশনে হকার উচ্ছেদ অভিযান চালিয়ে যায় রেলওয়ে পুলিশ।
এই ঘটনার পর চাঞ্চল্যে সৃষ্টি হয় গোটা এলাকায়।এই ঘটনার পর সাধারণ হকাররা ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি রেলওয়ে কর্তৃপক্ষ তাদের কে বিকল্প ব্যবস্থা না করে একতরফা ভাবে উচ্ছেদ অভিযানে অংশ নেয়। তাতে তাদের রুটি রুজির যায়গা শেষ পেরেক পুঁতে দেয় সরকার। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ আগে থেকেই ডায়মন্ড হারবার শাখার দেউলা স্টেশনে হকার উচ্ছেদ করতে নোটিশ দেয় প্রতিটি দোকানে। এবং তাদের কে নিজ দায়িত্বে নিয়ে মালপত্র বের করার জন্য নির্দেশ দেন।
কিন্তু কিছু ক্ষেত্রে স্বেচ্ছায় কিছু হকার রেলওয়ে স্টেশন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। কিছু কিছু হকার রেলওয়ে কর্তৃপক্ষ এর সীমান্ত এর বিরুদ্ধে গিয়ে রেলওয়ে স্টেশন এলাকায় চা ও ঠান্ডা পানি এবং মিষ্টান্ন দোকান ও ফলের দোকান বসিয়ে রাখে। রেলওয়ে কর্তৃপক্ষ নির্ধারিত ৩০/০৬/২০২৬, রাত বারোটা র পর হকার উচ্ছেদে, নামে। এবং রেলওয়ে স্টেশন এর উপর অবস্থিত সব বেআইনি দোকান ঘর ভেঙে দেওয়া হয়।ব্লুডোজার সাহায্য নিয়ে এবং রেলওয়ে পুলিশ ও পশ্চিম বাংলার পুলিশের সাহায্য নিয়ে বেআইনি দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়ে যায়।
আগামী দিনে রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ে স্টেশন এর আশপাশের বেআইনি দখল করা দোকান ও ঘরবাড়ি ভাঙতে শুরু করবে বলে জানিয়েছেন।।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা