প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 9, 2026 ইং
সাতক্ষীরায় ৪৩৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: মোঃ সোহেল রানা:
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর উপজেলায় ৪৩৬ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।
র্যাব জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং স্থানীয় বাসিন্দা মো. ইমাদুল গাজী (৫০)-কে গ্রেফতার করা হয়। তিনি হাড়দ্দাহ গ্রামের মো. বাবর আলী গাজীর ছেলে।
র্যাবের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে উদ্ধারকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা