প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 16, 2026 ইং
দিঘলিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু।

এস.এম.শামীম, দিঘলিয়া,খুলনা।
খুলনার দিঘলিয়া উপজেলায় নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মোঃ জামাল হোসেন (৫০) নামে এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার দেযাড়া-দৌলতপুর খেয়াঘাটের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল হোসেন খানজাহান আলী থানা এলাকার জাবদিপুর গ্রামের শরীয়তুল্লাহ হাওলাদারের ছেলে।
জানা গেছে, দেযাড়া গ্রামের মোঃ জিয়াউদ্দিন মিল্টনের নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় রড মিস্ত্রি জামাল হোসেন অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হয়। বর্তমানে মরদেহটি দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রয়েছে।
দিঘলিয়া থানা পুলিশ ঘটনাটি অবগত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা