প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2026 ইং
দিঘলিয়ায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া:
খুলনার দিঘলিয়া উপজেলায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টায় অভিযোগে মামলা দায়ের হয়েছে।
এ ঘটনায় মামলার আসামি শামসুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার বাদী মা ফাতেমা বেগমের অভিযোগের ভিত্তিতে জানা যায়, দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী সরকারি পুকুরের পাশে সদর ইউনিয়ান ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামসুর রহমান, পিতা—মৃত মনসুর শেখ, তার পুত্রবধূর সঙ্গে শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় ফাতেমা বেগম বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার নম্বর-৮। মামলার পরিপ্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর দিঘলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শামসুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা