প্রিন্ট এর তারিখঃ Oct 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2026 ইং
বারাকপুর ইউনিয়ন বিএনপির সাথে সনাতনীদের মত বিনিময়।

দিঘলিয়া প্রতিনিধি।
আসন্ন শারদীয় উৎসবকে কেন্দ্র করে শুক্রবার বিকাল ৪ ঘটিকায়,বারাকপুর মাতৃ মন্দির প্রাঙ্গণে, বারাকপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বারাকপুর ৪ ওয়ার্ড সনাতনীদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কিশোর কুমার এর সভাপতিত্বে হেমায়েত চৌধুরীর সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন গাজী জাকির হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাফি উদ্দিন মোল্লা, সভাপতি বারাকপুর ইউনিয়ন বিএনপি।
আলম চৌধুরী,সাধারণ সম্পাদক, বারাকপুর ইউনিয়ন বিএনপি,এ সময় বক্তারা বলেন সনাতনীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা বারাকপুর ইউনিয়ন বিএনপি সাথে থাকবে,এবং যে কোনো সহযোগিতায় বিএনপির নেতৃবৃন্দ প্রস্তুত আছে,এছাড়াও আসন্ন ইউনিয়ন নির্বাচনে বারাকপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলম চৌধুরী সবার কাছে দোয়া ও আশির্বাদ প্রার্থনা করে বলেন,সবার সাথে মিলেমিশে সবার সুখে দু:খে থেকে বারাকপুর ইউনিয়নকে একটা মডেল ইউনিয়নে রুপ দেওয়াই আমার মুল লক্ষ্য,
এসময় আরো উপস্থিত ছিলেন,শেখ আফজাল হোসেন, সাবেক ইউনিয়ন সদস্য, আ: রউফ শেখ, সহ সভাপতি বারাকপুর ইউনিয়ন বিএনপি। ওহিদ মোল্লা,সাধারণ সম্পাদক বারাকপুর ইউনিয়ন কৃষক দল,মো: জাহিদ শেখ,সভাপতি,বারাকপুর ৪ নাং ওয়ার্ড বিএনপি। মো: রানা শেষ, সাধারণ সম্পাদক, বারাকপুর ৪ নাং ওয়ার্ড বিএনপি। বাবু সোমনাথ কুন্ডু,তপন কুমার কুন্ডু, স্বপন কুন্ডু,পলাশ রায় সহ অনান্য নেতৃবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা