এস.এম.শামীম
প্রকাশ : Jun 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

আফিল গেট বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ মামুন মোল্লা 
আফিল গেট বাজার বণিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে জুন শুক্রবার সকাল ১১টায় আফিল গেট বাজারে অবস্থিত বণিক সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টামণ্ডলী নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন এবং নতুন কমিটির প্রতি শুভকামনা জানান। তারা বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দকে বরণ করে নেওয়া হয়। এ সময় বণিক সমিতির সভাপতি *ফকির রবিউল ইসলাম -কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম। পরে সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম -কে ফুল দিয়ে বরণ করেন সহ-সভাপতি রমজান আলী।
এছাড়া প্রধান উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন -কে ফুলেল শুভেচ্ছা জানান সহ-সভাপতি রাজু আহমেদ। অপরদিকে, প্রধান উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউপি সদস্য হাফিজুর রহমান সাফি -কে।

পরিচিতি সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের সমস্যা সমাধান, সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা এবং সকল ব্যবসায়ীর সহযোগিতায় একটি আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ী, কমিটির সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করা হয় ডাঃ সুরঞ্জন পাল, ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান সাফি, ফকির আজিম উদ্দিন ও আঃ রবকে।

কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত দ্বায়িত্বরতরা হলেন,  সভাপতিঃ ফকির রবিউল ইসলাম, সাধারণ সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম,  সহ-সভাপতিঃ মো রমজান আলী, সহ-সভাপতিঃ মোঃ রাজু আহমেদ,  সহ-সাধারণ সম্পাদকঃ কাজি মোঃ নুরুজ্জামান তুহিন, সহ-সাধারণ সম্পাদকঃ মোঃ আব্বাস গাজি, সাংগঠনিক সম্পাদকঃ ডাঃ এ আর রহমান (বাবু), কোষাধ্যক্ষঃ মোঃ বাচ্চু শেখ, দপ্তর সম্পাদকঃ মোঃ লিটন এবং সদস্য হিসাবে আছেন মোঃ শহিদুল ইসলাম, মোঃ উজ্জ্বল, প্রশান্ত পাল, লক্ষন পাল ও জয়ন্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

2

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

5

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

6

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

7

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

8

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

9

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

10

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

11

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

12

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

13

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

14

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

15

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

18

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

19

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

20