এস.এম.শামীম
প্রকাশ : Aug 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

উন্নয়ন কাজ শেষ না হলেও বিল পরিশোধের অভিযোগে দিঘলিয়া ৪নং সেনহাটী ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান সাময়িক বরখাস্ত

এস এম মেহেদী হাসান দিঘলিয়া:
খুলনার দিঘলিয়া উপজেলার ৪নং সেনহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ৪নং সেনহাটী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুটি উন্নয়ন কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন না হলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জাউর রহমান  ঠিকাদারকে চূড়ান্ত বিল পরিশোধ করেন। অভিযোগ অনুযায়ী, তিনি যথাক্রমে গত ১৬ মার্চ ২০২৬ এবং ২৯ মার্চ ২০২৬ তারিখে ওই বিল পরিশোধ করেন। 

সরকার মনে করে, উল্লিখিত অভিযোগের প্রেক্ষাপটে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ও সংঘটিত কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। 

স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রকাশ করা হয়েছে। দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

1

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

2

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

3

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

8

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

11

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

12

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

13

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

14

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

17

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

18

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

19

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

20