এস.এম.শামীম
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুয়েটে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও নানা আয়োজনে পালিত হলো জুলাই অভ্যুত্থান দিবস-২০২৬

মোঃ মামুন মোল্লা,খুলনা:
জুলাই অভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। 

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালকের কার্যালয়ের উদ্যোগে বুধবার আলোচনা সভা, শিক্ষার্থীদের জন্য রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বাদ আসর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

 সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মদ সুলতান মাহমুদ এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। 

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, “জুলাই অভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। এই অভ্যুত্থান সত্য, ন্যায়, দেশপ্রেম, সাহস, মানবিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল প্রতীক। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস ও আত্মত্যাগের সঠিক বার্তা পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞানচর্চার কেন্দ্র নয়; এটি মূল্যবোধ, নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিক গুণাবলি বিকাশের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। তাই শিক্ষার্থীদের জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে দক্ষ, সৎ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে এবং দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে হবে।”
আলোচনা সভায় বক্তব্য দেন অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী, সহকারী অধ্যাপক শেখ মোঃ কামাল উদ্দিন, শিক্ষার্থীদের প্রতিনিধি ইউসুফ খান (আইইএম, ২১ ব্যাচ), সাফওয়ান আহমেদ ইফাজ (ইসিই, ২২ ব্যাচ) ও সিওফ আহমেদ (লেদার ইঞ্জিনিয়ারিং, ২৩ ব্যাচ), অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার মোঃ মঈনুল হক, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জালাল মুন্সি, প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইমদাদুল হক এবং কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান। 

পরে প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ জুলাই অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের সমাপনীতে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বাদ আসর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

1

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

2

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

3

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

4

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

6

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

7

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

8

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

9

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

10

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

11

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

12

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

13

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

14

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

15

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

16

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

17

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

18

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

19

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

20