এস.এম.শামীম
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

কেশবপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে মৎস্যজীবী, মৎস্যচাষি, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

রোববার (১৬ আগস্ট-২৬) সকাল১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মেশকাতুল ইসলাম-এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন উর রশিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী। স্বাগত বক্তব্য  রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেশবপুর থানার ওসি শহিদুল ইসলাম (তদন্ত), কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, কেশবপুর পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এসএম তৌহিদুজ্জামান, কেশবপুর উপজেলার বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুর আলম বুলবুল,  উপজেলা বিএনপি'র মৎস্য বিষয়ক সম্পাদক এস,এম কামরুজ্জামান লিটন, ঘের মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মহাশীন হোসেন (মৎস্য চাষী), কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুলাহ আল ফুয়াদ, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাংবাদিক ওয়াজেদ খান ডব্লিউ। 

বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য সম্পদের সুরক্ষা, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জলাশয় সংরক্ষণ, প্রাকৃতিক মৎস্যসম্পদের যথাযথ ব্যবহার এবং মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপন কমিটির পক্ষ থেকে মৎস্য খাতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পাঁচজন মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কার্প জাতীয় মাছ উৎপাদনে মোঃ মোখলেসুর রহমান মুকুল, চিংড়ি চাষে সুমন শেখ, পোনা মাছ চাষে রিপন হোসেন, অ্যাকুরিয়াম ফিশ উৎপাদনে মেহেদী হাসান এবং মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য জহরুল আলমকে এ সম্মাননা দেওয়া হয়।

আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে ২০ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্টান শুরুতে কোরান থেকে তেলাওয়াত করেন, হাফেজ মোঃ আবুল বাসার ও পবিত্র গীতা থেকে পাঠ করেন, অজিত মুখার্জি।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কেশবপুরে আগামী কয়েক দিন মৎস্য মেলা ও প্রদর্শনী, মৎস্যজীবী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়, জনসচেতনতামূলক প্রচারণা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

1

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

4

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

5

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

8

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

9

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

10

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

11

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

12

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

13

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

14

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

15

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

16

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

17

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

18

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

19

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

20