এস.এম.শামীম
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

কয়রা সাংবাদিক ফোরামের কার্যালয়ে হামলা, ব্যানারে অগ্নিসংযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রায় কয়রা সাংবাদিক ফোরামের কার্যালয়ে ফের হামলা ও বিলবোর্ডে ব্যানারে অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কয়রা উপজেলা পরিষদের সামনে সেবা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

কয়রা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান শান্ত অভিযোগ করে বলেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি ও কয়েকজন সাংবাদিকের নেতৃত্বে একদল লোক কার্যালয়ে হামলা চালায়। এ সময় সংগঠনের ব্যানার ও বিলবোর্ডে আগুন দেওয়া হয়। ছবি ও ভিডিওতে দেখা যায়, উপজেলা বিএনপির সাবেক নেতা ও সাংবাদিক হারুন আর রশিদ, রিয়াসাত আলী, তরিকুল ইসলাম এবং এনসিপির সাবেক নেতা রউফ,জামাযাতের কয়রা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জাহিদুর রহমান ও এমপির এপিএস আবুজারের নেতৃত্বে ১১-১৫  জন মিলে হামলা অংশগ্রহণ করেন।


ফোরাম সূত্রে জানা যায়, হামলার আশঙ্কায় ঘটনার দুই দিন আগে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এতে সম্ভাব্য হামলার আশঙ্কার কথা জানিয়ে সাংবাদিক ফোরামের কার্যালয়ের নিরাপত্তায় পুলিশের সহযোগিতা চাওয়া হয়। তবে ফোরামের অভিযোগ, জিডি করার পরও সম্ভাব্য হামলা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

ফোরামের নেতৃবৃন্দ জানান, বুধবার হামলার সময়ও পুলিশের সহযোগিতা চেয়ে একাধিকবার ফোন করা হয়। কিন্তু অভিযোগ, তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে এসে কার্যকর ব্যবস্থা নেয়নি। পরে হামলাকারীরা সংগঠনের ব্যানারে আগুন দেয়।হামলার ঘটনায় কার্যালয়ের ভেতরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিরূপণ করা সম্ভব হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফোরামের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছিল।

কয়রা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ এ ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর রহমান কে বিষয়টি জানানো হলে তিনি বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। বিষয়টি অনুসন্ধান করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

বদলে যাওয়া ক্যাম্পাস

3

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

4

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

5

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

6

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

7

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

8

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

9

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

10

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

13

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

16

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

19

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

20