এস.এম.শামীম
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

কয়রায় বসতঘর ভাঙচুর ও দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি:

খুলনার কয়রায় আদালতের নিষেধাজ্ঞা ও মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও জোরপূর্বক বসতবাড়ী ভাঙচুর ও জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। 

রবিবার (৪ অক্টোবর ) বিকাল ৩ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক লিখিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী বিল্লাল হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ২নং কয়রা গ্রামের বাসিন্দা মজিবার রহমান শেখের পুক্র বিল্লাল হোসেন বলেন, রবিবার সকাল ৭ টার দিকে একই গ্রামের মোহাম্মদ বাউলিয়ার ছেলে আরাফাত হোসেন ও হুদা গাইনের ছেলে মনিরুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত দল আমাদের বসতবাড়িতে বেআইনিভাবে অনাধিকার প্রবেশ করে। 

তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই তাণ্ডব চালিয়ে আমাদের বসতঘর ভেঙে গুঁড়িয়ে দেয় এবং আমাদের উচ্ছেদ করে জোরপূর্বক জমি দখল করে নেয়। ভুক্তভোগী আরও জানান, ঘরবাড়ি ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি অভিযুক্তরা, বরং উচ্ছেদকৃত জমিতে অবৈধভাবে নতুন ঘর তুলে দখলের প্রক্রিয়া সম্পন্ন করছে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, উক্ত বিতর্কিত জমির বিষয়ে ইতিপূর্বে মহামান্য সুপ্রিম কোর্টে নিলাম রোধের মামলা এবং কয়রা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে উচ্ছেদ সংক্রান্ত মামলা চলমান রয়েছে। 

আইনগত প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও অভিযুক্তরা দেশের প্রচলিত আইন অমান্য করে এই দখলদারিত্ব চালিয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, এরা এলাকায় ‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিত এবং আইনকানুনের তোয়াক্কা না করে সাধারণ মানুষের সম্পদ আত্মসাৎ করে আসছে। এ ব্যাপারে ভুক্তভোগী বিল্লাহ হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ কয়রা থানা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

সংবাদ সম্মেলনের মাধ্যমে বেআইনিভাবে ঘরবাড়ি ভাঙচুর ও উচ্ছেদের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জমি উদ্ধারে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। এ সময় উপস্থিত সাংবাদিক ভাইদের মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র দেশবাসীর সামনে তুলে ধরার আকুল আবেদন জানানো হয়। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

3

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

8

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

9

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

10

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

11

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

12

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

15

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

18

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

19

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

20