এস.এম.শামীম
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

কয়রায় ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার ১ নং আমাদী ইউনিয়নের চান্নির চক লক্ষণ চন্দ্র স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেড. এম. পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষক বাবু গণেশ মণ্ডল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ বাবু রাজীব কুমার বাছাড়। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু তরুণ কান্তি মণ্ডল।

সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, পরীক্ষার প্রস্তুতি, শৃঙ্খলা, উপস্থিতি এবং ফলাফল উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তব্য দেন রঞ্জন  বিশ্বাস, প্রদীপ কুমার মণ্ডল, শিবপদ মণ্ডল, তরুণ কুমার বিশ্বাস, মানবেন্দ্র নাথ সরকার, মো. হেলাল উদ্দিন, গনেশ মন্ডল (আইসিটি শিক্ষক) এবং বাবু মনোহর মণ্ডলসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, মনোযোগ সহকারে পড়াশোনা এবং পরীক্ষার প্রস্তুতিতে আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। 

একই সঙ্গে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে অভিভাবকদের সন্তানদের পড়াশোনার প্রতি নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানানো হয়।
সমাবেশে শিক্ষক ও অভিভাবকরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

1

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

2

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

3

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

4

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

5

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

6

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

7

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

8

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

9

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

10

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

11

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

12

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

13

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

14

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

15

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

16

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

17

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

18

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

19

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

20