এস.এম.শামীম
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

খানা-খন্দে ভরা দৌলতপুর–খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

এস.এম.শামীম,খুলনা।। 
খুলনা নগরীর দৌলতপুর থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সড়কের বাস্তহারা এলাকা ও নেভি স্কুলসংলগ্ন অংশ বর্তমানে বড় বড় খানা-খন্দে বেহাল অবস্থায় রয়েছে।

সড়কের বিভিন্ন স্থানে তৈরি হওয়া গর্ত ও ভাঙাচোরা অংশে পানি জমে থাকায় প্রতিনিয়ত যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পিচ ও কার্পেটিং উঠে গিয়ে সড়কের উপরিভাগ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে থাকায় গর্তের গভীরতা বুঝতে না পেরে চালক ও পথচারীরা ঝুঁকির মধ্যে পড়ছেন। বিশেষ করে দৌলতপুর থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ইজিবাইক, অটোরিকশা, রিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন নিয়মিত এ সড়ক ব্যবহার করে। সড়কের এমন বেহাল অবস্থার কারণে রোগী পরিবহনেও বিঘ্ন ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে ছোট ছোট গর্ত তৈরি হলেও সময়মতো সংস্কার না করায় বর্তমানে তা বড় আকার ধারণ করেছে। যানবাহন গর্ত এড়িয়ে চলাচলের চেষ্টা করার সময় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতের অন্ধকারে এবং বৃষ্টির সময় ঝুঁকি আরও বেড়ে যায়।

সড়কের একাধিক স্থানে বড় গর্ত ও ভাঙা অংশ রয়েছে এবং কোথাও কোথাও পানি জমে আছে। এসব স্থানে যানবাহনকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। ফলে যান চলাচলে বিঘ্নের পাশাপাশি যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে হওয়ায় সড়কটি দ্রুত সংস্কার করা জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত ও টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে সড়কের ক্ষয়ক্ষতি আরও বাড়বে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনদুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে দৌলতপুর থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথের বাস্তহারা ও নেভি স্কুলসংলগ্ন সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন পথচারী ও যানবাহন চালকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

3

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

4

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

5

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

6

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

7

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

8

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

9

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

10

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

11

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

12

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

13

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

14

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

15

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

16

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

17

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

18

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

19

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

20