এস.এম.শামীম
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

খালিশপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: খুলনাকে ‘গ্রিন ও ক্লিন সিটি’ করার প্রত্যয় হুইপ বকুলের

মোঃ মামুন মোল্লা খুলনা :
খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল খালিশপুর রোটারি স্কুল মাঠে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ এই যৌথ উদ্যোগ গ্রহণ করে। কক্সবাজারের ডুলাহাজরায় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই খুলনার খালিশপুরে এই কার্যক্রম শুরু হয়, যার আওতায় মহানগরীতে ১৮০ দিনে ৬০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ রকিবুল ইসলাম বকুল খুলনাকে একটি পরিবেশবান্ধব ‘গ্রিন সিটি’ ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ঘোষণার আলোকে সারাদেশে বৃক্ষরোপণের যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, তা মূলত আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার সুদৃঢ় অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নকে শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎমুখী বাংলাদেশের স্বপ্ন দেখছেন। প্রকৃতি রক্ষা করে সবুজায়নকে একটি জাতীয় আন্দোলনে পরিণত করাই এর মূল লক্ষ্য।

জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়ে হুইপ বকুল বলেন, বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, নদীভাঙন, খরা, ঘূর্ণিঝড় ও পরিবেশ দূষণ আমাদের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবিলায় ব্যাপক হারে বৃক্ষরোপণ করা সবচেয়ে কার্যকর উপায়। একটি গাছ আমাদের অক্সিজেন, ছায়া, ফল ও কাঠ দেওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা করে। 
তাই শুধু চারা রোপণ করলেই হবে না। সেটিকে সন্তানের মতো পরিচর্যা করতে হবে। তিনি সবাইকে একসঙ্গে "একটি গাছ, একটি প্রাণ", "সবুজ বাংলাদেশ, আমাদের অঙ্গীকার" এবং "গাছ লাগাই, দেশ বাঁচাই" স্লোগান ধারণ করে একটি সবুজ বিপ্লব গড়ে তোলার আহ্বান জানান।

খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে এই আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেডিএ-র নবনিযুক্ত চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, খুলনার পুলিশ সুপার মোঃ তাজুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায়। 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে হুইপ রকিবুল ইসলাম বকুল প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগের সাফল্য কামনা করেন এবং খুলনাসহ দেশের প্রতিটি জনপদ সবুজে ভরিয়ে তোলার আশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

1

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

2

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

3

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

4

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

7

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

8

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

9

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

10

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

11

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

12

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

13

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

14

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

15

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

16

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

17

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

18

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20