এস.এম.শামীম
প্রকাশ : Jun 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনা ওয়াসার ফেজ-২ প্রকল্পের নেতৃত্বে অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতায় এগিয়ে রেজাউল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:
প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন খুলনা ওয়াসার ফেজ-২ পানি সরবরাহ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা অব্যাহত রয়েছে। মন্ত্রণালয়ের উদ্যোগে সম্প্রতি সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাক্ষাৎকারে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে ছিলেন প্রকৌশলী সেলিম, প্রকৌশলী রেজা কামাল (মো. রেজাউল ইসলাম) এবং প্রকৌশলী আরমান।

সূত্র মতে, বর্তমানে সোয়ারেস (Sewerage) প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করায় প্রকৌশলী সেলিম নতুন আরেকটি বৃহৎ প্রকল্পের দায়িত্ব গ্রহণে অপারগতার কথা জানিয়েছেন। ফলে ফেজ-২ প্রকল্পের নেতৃত্বের ক্ষেত্রে অভিজ্ঞতা, জ্যেষ্ঠতা এবং চলমান দায়িত্ব পালনের বিবেচনায় সিনিয়র নির্বাহী প্রকৌশলী-১ মো. রেজাউল ইসলামকে এগিয়ে রাখছেন অনেকেই।
খুলনা ওয়াসার অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, দীর্ঘ কর্মজীবনে রেজাউল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকৌশল ও প্রশাসনিক দায়িত্ব সফলভাবে পালন করেছেন। ওয়াসার অবকাঠামোগত উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ফলে প্রতিষ্ঠানের সক্ষমতা, সীমাবদ্ধতা এবং বাস্তব চাহিদা সম্পর্কে তার প্রত্যক্ষ ধারণা রয়েছে বলে মনে করেন সহকর্মীরা।

বিশেষভাবে উল্লেখযোগ্য হলো, সম্প্রতি মন্ত্রণালয় তাকে ফেজ-২ প্রকল্পের প্রকল্প পরিচালকের রুটিন দায়িত্ব প্রদান করেছিল। সংশ্লিষ্ট মহলের মতে, এটি তার পেশাগত দক্ষতা, প্রশাসনিক সক্ষমতা এবং নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। দায়িত্ব পালনকালে তিনি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সমন্বয় ও তদারকিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলেও জানা গেছে।
ওয়াসার একাধিক কর্মকর্তা জানান, ফেজ-২ প্রকল্প খুলনা নগরীর ভবিষ্যৎ পানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বৃহৎ প্রকল্প বাস্তবায়নে শুধু কারিগরি জ্ঞান নয়, প্রয়োজন দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, সমন্বয় দক্ষতা এবং প্রতিষ্ঠানের বাস্তব পরিস্থিতি সম্পর্কে গভীর ধারণা। এসব সূচকে রেজাউল ইসলাম একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

নাগরিক সমাজের প্রতিনিধিরাও মনে করেন, এত বড় জনস্বার্থসংশ্লিষ্ট প্রকল্পের নেতৃত্ব নির্বাচনে রাজনৈতিক বা ব্যক্তিগত বিবেচনার পরিবর্তে জ্যেষ্ঠতা, অভিজ্ঞতা, সততা ও কর্মদক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। তাদের মতে, যে কর্মকর্তা প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে বাস্তবায়ন করে নগরবাসীর দীর্ঘদিনের পানি সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তাকেই দায়িত্ব দেওয়া প্রয়োজন।
সংশ্লিষ্ট মহলের অভিমত, বর্তমান পরিস্থিতিতে অভিজ্ঞতা, জ্যেষ্ঠতা, প্রাতিষ্ঠানিক জ্ঞান এবং পূর্বে ফেজ-২ প্রকল্পের রুটিন দায়িত্ব পালনের অভিজ্ঞতার কারণে মো. রেজাউল ইসলাম প্রকল্প পরিচালক পদের জন্য অন্যতম যোগ্য ও আলোচিত প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

5

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

6

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

7

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

8

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

9

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

10

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

11

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

12

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

13

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

14

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

15

বদলে যাওয়া ক্যাম্পাস

16

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

17

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

18

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

19

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

20