এস.এম.শামীম
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনা জেলা কারাগারের দেয়াল টপকে কয়েদির পলায়ন, আটক অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী

বিশেষ প্রতিনিধি: মোঃ সোহেল রানা:
খুলনার পুরাতন জেলা কারাগার থেকে ইমন নামে এক কয়েদি দেয়াল টপকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে এ ঘটনা ঘটে।

কারাগার সূত্রে জানা যায়, চুরির একটি মামলায় আটক ইমন পুরাতন জেলা কারাগারে বন্দি ছিলেন। বিকেলে মহিলা কয়েদিদের জন্য ব্যবহৃত বাথরুমের পেছনের দিক দিয়ে কারাগারের দেয়াল টপকে তিনি পালিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে পালিয়ে যাওয়া কয়েদিকে আটক করতে ব্যাপক অনুসন্ধান শুরু করে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে খুলনা জেলা কারাগারের জেল সুপার আবু ছায়েম বলেন, "একজন কয়েদি পালিয়ে গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অনুসন্ধান অব্যাহত রয়েছে।"

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া কয়েদিকে দ্রুত আটক এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের ত্রুটি ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

1

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

2

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

3

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

6

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

7

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

8

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

9

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

10

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

11

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

12

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

13

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

14

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

15

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

16

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

17

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

18

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

19

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

20