এস.এম.শামীম
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা সভাপতি এস.এম. শামীম, সাধারণ সম্পাদক, শরিফুল ইসলাম।

এস.এম.শামীম,খুলনা। 
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) খুলনা হেলথ গার্ডেনে এ সভার আয়োজন করা হয়।

খুলনা হেলথ গার্ডেনের স্বত্বাধিকারী ও সংগঠনের প্রধান উপদেষ্টা খন্দকার আহসান উল্লাহর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সংগঠনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় নবগঠিত কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের নাম ও সংশ্লিষ্ট গণমাধ্যমের পরিচয় তুলে ধরা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এস. এম. শামীম (দৈনিক অনির্বাণ), সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান (যশোর বার্তা), সহ-সভাপতি মিলন মোল্লা (আজকের সংবাদ), সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম (নির্বাহী সম্পাদক, খুলনার খবর), যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. মেহেদী হাসান (দৈনিক জনভূমি) ও মোঃ মনির খান (খুলনার খবর)।

সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান নয়ন (দৈনিক খুলনাঞ্চল), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম সরদার (ফুলতলা প্রতিদিন), দপ্তর সম্পাদক শেখ তৈয়ব (খুলনার খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবুল সানা (দৈনিক প্রবাহ), সহ-প্রচার সম্পাদক মোঃ রোকন মোল্লা (আজকের যায় যায় বেলা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু হুরাইরা (খুলনার খবর), আইন বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম (ফুলতলা প্রতিদিন), মহিলা বিষয়ক সম্পাদিকা জাফরিনা বেগম (দৈনিক আজকের সারাদেশ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল তারেক তুষার (দৈনিক নতুন শতাব্দীর আলোড়ন), ধর্ম বিষয়ক সম্পাদক শওকত আলী খান (দৈনিক প্রবাহ) এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আরিফ হোসেন (আজকের যায় যায় বেলা)।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ ফয়সল হোসেন ও রাসেল জমাদ্দার—উভয়েই খুলনার খবরের সঙ্গে যুক্ত। সদস্য হিসেবে রয়েছেন সাগর কুমার বাড়ই (ইয়ুথ) টিভি), আবুল হাসান (বাংলাদেশ সমাচার), গাজী রাসেল আকবরক (ইবি নিউজ), আবুল হোসেন (দৈনিক আজকের সারাদেশ) এবং রাসেল গাজী (দৈনিক ইবি নিউজ)। কমিটির অর্থ সম্পাদকের পদটি পরবর্তীতে পূরণ করা হবে বলে সভায় জানানো হয়।

পরিচিতি সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে খুলনা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে সংগঠনের সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্য বজায় রেখে পেশাগত মান উন্নয়নের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।

সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং খুলনা জেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

1

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

2

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

3

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

4

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

5

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

6

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

7

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

8

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

9

বদলে যাওয়া ক্যাম্পাস

10

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

11

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

12

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

13

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

14

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

15

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

16

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

17

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

18

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

19

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

20