এস.এম.শামীম
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

মোঃ মামুন মোল্লা:
‘প্রতারণার ফাঁদে বন্দি’ প্রতিপাদ্যে খুলনায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রাঙ্গণে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি টিটিসি প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে খুলনা টিটিসির অধ্যক্ষ মো. জিয়াউর রহমান, খুলনা মহিলা টিটিসির অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান, ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির জোনাল ম্যানেজার সঞ্জয় ব্যানার্জী, বিডিসি মো. শফিকুল ইসলাম, দুই প্রতিষ্ঠানের প্রশিক্ষক, অভিবাসনপ্রত্যাশী কর্মী, মানব পাচারের শিকার সার্ভাইভার, তাঁদের পরিবারের সদস্য এবং স্থানীয় সাংবাদিকেরা অংশ নেন।

পরে টিটিসির প্রশিক্ষণ কক্ষে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন মির্জা ফিরোজ হাসান।

সভায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কো-অর্ডিনেটর অশোক বালা মানব পাচারের কৌশল, অবৈধ অভিবাসনের ঝুঁকি এবং প্রতিরোধ বিষয়ে মূল প্রবন্ধ  উপস্থাপনা করেন। সাইকোসোশ্যাল কাউন্সেলর মোঃ সামসুজ্জামান মোল্লা পাচারের শিকার ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ‘নিজের যত্ন’ এবং জরুরি মানসিক স্বাস্থ্য সেবা সম্পর্কে বক্তব্য দেন।

প্রধান অতিথি মোঃ জিয়াউর রহমান বলেন, দক্ষতা ও সচেতনতার মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা গেলে মানব পাচারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বিশেষ অতিথি মির্জা ফিরোজ হাসান বলেন, দালালদের প্রতারণা রোধে তরুণ-তরুণী ও নারীদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।

অনুষ্ঠানে মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, আইনি সহায়তা এবং পাচারের শিকার ব্যক্তিদের পুনরেকত্রীকরণে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

1

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

2

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

3

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

4

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

5

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

6

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

7

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

8

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

9

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

10

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

11

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

12

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

15

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

16

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

19

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

20