এস.এম.শামীম
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

গিলাতলা দক্ষিণপাড়া ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের সভা: ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উদযাপনে বিশেষ কর্মসূচি ঘোষণা

মোঃ মামুন মোল্লা,খুলনা।
ঐতিহ্যবাহী গিলাতলা দক্ষিণপাড়া ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের এক জরুরি সভা গত শুক্রবার সন্ধ্যা ৭টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ও সাংবাদিক সাইফুল্লাহ তারেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।   আগামী ২৬শে আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শিশু-কিশোরদের মাঝে হামদ ও নাত প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়া মানবসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মৃত ব্যক্তিদের কবর খনন ও দাফন-কাফনে নিয়োজিত থাকা সম্মানিত ব্যক্তিবর্গকে বিশেষ সম্মাননা প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয় । 

উক্ত অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন ইমনকে আহ্বায়ক এবং উপদেষ্টা মোস্তাফিজুর রহমান ডলারকে সদস্য সচিব করে ৫ সদস্যের একটি বিশেষ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন— সংগঠনের উপদেষ্টা মোঃ আমিরুল ইসলাম, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ডলার, আবুল কাশেম, মোহাম্মদ আছাবুর, মোঃ শামসুর রহমান, মোঃ জহিরুল ইসলাম, মোহাম্মদ মোস্তফা এবং মোঃ সাজ্জাদ হোসেন।
এ সময় আরও বক্তব্য দেন ক্লাবের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাহুল, কোষাধ্যক্ষ আবির আহমেদ, সহকারী কোষাধ্যক্ষ আমিন আসিফ, আইসিটি ও মিডিয়া বিষয়ক সম্পাদক তাইজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ হুসাইন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ তুহিন, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নাইম, সহ-প্রচার সম্পাদক মাহফুজ হাসান অন্তর, দপ্তর সম্পাদক আবির, সহকারী দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাতুল।

এছাড়া অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সদস্য মোঃ রফিক, আসিফ, হুসাইন, রোহান, রবি, আরিফ, তানভির, মোঃ আবুল হোসেন, মোহাম্মদ হাসান, এহিয়া, আনিসুর, মোহাম্মদ আশিক ও মোহাম্মদ শরীফ সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

1

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

4

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

5

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

6

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

7

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

10

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

11

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

14

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

15

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

16

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

17

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

18

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

19

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

20