এস.এম.শামীম
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত

মোঃ সেলিম রেজা। ডুমুরিয়া উপজেলা প্রতিনিধিখুলনা। 
খুলনার ডুমুরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে এক নারী পথচারী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক সোয়া ৮টার দিকে উপজেলার গুটুদিয়া পূর্বপাড়া টাওয়ার মসজিদের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (রেজি. নং: সাতক্ষীরা জ-১১-০০৪৫) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত পাশে চলে গিয়ে খাদে পড়ে। এ সময় রাস্তার পাশে থাকা গুটুদিয়া গ্রামের বাসিন্দা রেক্সনা (৪৫) বাসটির ধাক্কায় গুরুতর আহত হন।
 
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত রেক্সনাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনায় বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও তাদের মধ্যে কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে।
 
ডুমুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুস ছাত্তার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির ব্রেক বিকল হয়ে যাওয়া অথবা চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তবে অন্য কোনো যানবাহনের সঙ্গে বাসটির সংঘর্ষের ঘটনা ঘটেনি।
 
তিনি আরও জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

1

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

2

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

3

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

6

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

9

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

10

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

11

বদলে যাওয়া ক্যাম্পাস

12

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

13

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

14

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

15

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

16

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

17

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

18

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

19

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

20