এস.এম.শামীম
প্রকাশ : Jun 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
 ‘কৃষিই সমৃদ্ধি’ এ শ্লোগানকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ এর আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। । 
রবিবার (৭ জুন)  সকাল ১১ টায়  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি খুলনার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আব্দুস সামাদ ও জেলা কৃষকদলের সভাপতি মোল্যা কবির হোসেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইভা মল্লিক,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অজয় কুমার বিশ্বাস,মোঃ হামিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, ইন্সট্রাক্টর মোসলেম আলী, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন,বিএনপিনেতা শেখ ফরহাদ হোসেন,চেয়ারম্যান হুমায়ুন কবির বুলু,  কৃষক প্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ, পার্টনার ফিল্ড স্কুলের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন,পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত "পার্টনার" প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ের ফিল্ড স্কুল ও ফিল্ড স্কুল ব্যতিত উদ্যোগী কৃষক, কৃষিবিদ, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের এক মিলনমেলা। এটি মূলত নিরাপদ, আধুনিক, বিষমুক্ত, জলবায়ু সহনশীল এবং টেকসই বাণিজ্যিক কৃষি প্রযুক্তির প্রসারে কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত একটি আলোচনা অনুষ্ঠান। 

কংগ্রেসে কৃষকদের হাতে-কলমে আধুনিক চাষাবাদ পদ্ধতি, বালাই ব্যবস্থাপনা এবং মানসম্মত তথ্য প্রযুক্তি, বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদনে উত্তম কৃষি চর্চা এবং কৃষকদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কৌশল, ফলন বৃদ্ধিতে আধুনিক ও উন্নত জাতের ব্যবহার, উত্তম কৃষি চর্চা নীতিমালা অনুস্বরণ করে ফসল উৎপাদান, প্রতিটি বাজারে নিরাপদ সবজি কর্ণার স্থাপন, ফল ও সবজির জন্য হিমাগার স্থাপন, উৎপাদিত ফসলের উপযুক্ত মূল্য নিশ্চিত ফসলের সাপ্লাই চেইন উন্নয়ন বিষয়গুলোর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

2

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

3

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

4

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

5

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

6

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

7

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

10

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

11

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

12

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

13

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

14

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

15

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

16

বদলে যাওয়া ক্যাম্পাস

17

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

18

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20