এস.এম.শামীম
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় দলিত প্রাউড প্রকল্পের আয়োজনে গর্ববতী ‘মা’দের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার বিষয়ে জোয়াদ্দার পাড়া কমিউনিটি ক্লিনিক ও কমিউনিটি কর্তৃক স্কোরকার্ড মূল্যায়ণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত আন্তঃ আলোচনা সভা অনুষ্ঠিত

খান আরিফুজ্জামান(নয়ন),
ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় দলিত প্রাউড প্রকল্পের আয়োজনে গর্ববতী ‘মা’দের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার বিষয়ে ডুমুরিয়া সদর ইউনিয়ের জোয়াদ্দার পাড়া  কমিউনিটি ক্লিনিক ও কমিউনিটি কর্তৃক স্কোরকার্ড মূল্যায়ণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত আন্তঃ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট ) সকাল ১১ টায় ডুমুরিয়া কলেজ অডিটেরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় উপজেলা ( ভারপ্রাপ্ত)  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজ আল ফাহাদ এর সভাপতিত্বে দলিত প্রাউড প্রকল্পের ম্যানেজার সমীর কুমার পান্ডের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া কলেজের উপাধ্যক্ষ বিঞ্চু প্রসাদ মল্লিক, ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু। এ সময় আরোও উপস্থিত ছিলেন দলিতের হিসাবরক্ষক অফিসার রিপন সরকার,ফিল্ড ভলেন্টিয়ার ইতিকা সরকার,জেসমিন নাহার ও প্রশিক্ষিত নারী-পুরুষ সহ দলিত সম্প্রদায়ের ইয়ুথ ও কমিউনিটি গ্রুপের সদস্যবৃন্দ ও সাংবাদিকেরা।

গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ও অনাগত সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে স্কোরকার্ড মূল্যায়ণ নিয়ে আলোচনা করা হয়। স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করা হচ্ছে কি না বা তার ওপর ভিত্তি করে খাদ্যাভ্যাসের স্কোর নির্ধারণ ও সচেতনতা বৃদ্ধি করা। গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলো গ্রামীণ পর্যায়ে যুগান্তকারী ভূমিকা পালন করে। 

এগুলো গর্ভকালীন নিবন্ধন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা যেমন ওজন ও রক্তচাপ মাপা , বিনামূল্যে ওষুধ বিতরণ এবং নিরাপদ প্রসবের পরামর্শ প্রদানের মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে সরাসরি অবদান রাখছে। গর্ববতী মা’দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকের সেবা প্রদান সম্পর্কে আলোচনা সেবা প্রদানে আরোও বেশি আন্তরিক এবং সেবাগ্রহিতাগণ সকল সেবা যেনো সহজেই পেতে পারে ও ভবিষ্যৎ এ সেবার মান যেনো আরো বেশি উন্নত হয় এ বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

বদলে যাওয়া ক্যাম্পাস

3

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

4

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

8

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

9

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

10

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

11

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

12

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

13

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

14

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

15

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

16

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

17

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

18

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

19

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

20