এস.এম.শামীম
প্রকাশ : Jun 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ড্রেন পরিষ্কারে মাঠে কেসিসি প্রশাসক মঞ্জু, পেড়িমাটি উত্তোলন কার্যক্রম পরিদর্শন

বিশেষ প্রতিনিধি মোঃ সোহেল রানা
 আসন্ন বর্ষায় জলাবদ্ধতা এড়াতে তৎপর সিটি কর্পোরেশন। ওয়ার্ডে ওয়ার্ডে চলছে খনন কাজ আসন্ন বর্ষা মৌসুমে নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে বাঁচাতে মাঠে নেমেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক *নজরুল ইসলাম মঞ্জু*। গতকাল মঙ্গলবার নগরীর বিভিন্ন ওয়ার্ডে চলমান ড্রেনের পেড়িমাটি উত্তোলন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

সকাল থেকে নগরীর ১৭, ১৮, ২১ ও ২৩ নং ওয়ার্ডের প্রধান ড্রেনগুলো ঘুরে দেখেন কেসিসি প্রশাসক। এ সময় তিনি ড্রেন খননের অগ্রগতি, শ্রমিকদের কাজের মান ও মাটি অপসারণের দ্রুততা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন। পেড়িমাটি যত্রতত্র না ফেলে দ্রুত ট্রাকে করে সরানোর নির্দেশ দেন তিনি।পরিদর্শনকালে নজরুল ইসলাম মঞ্জু বলেন, “খুলনার মানুষ আর জলাবদ্ধতার কষ্ট সহ্য করবে না। বর্ষা আসার আগেই সব ড্রেন শতভাগ পরিষ্কার করতে হবে। কাজে কোনো গাফিলতি বরদাশত করা হবে না। যারা দায়িত্বে অবহেলা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

তিনি আরও বলেন, “এটা শুধু ড্রেন পরিষ্কার না, এটা মানুষের কষ্ট লাঘবের লড়াই। সিটি কর্পোরেশনের প্রতিটি কর্মীকে সৈনিকের মতো কাজ করতে হবে।”
প্রশাসককে হঠাৎ ওয়ার্ডে দেখে খুশি নগরবাসী। ২১ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহিম বলেন, “আগে প্রশাসক সাহেবরা এসি রুমে বসে নির্দেশ দিতেন। মঞ্জু সাহেব নিজে এসে ড্রেন দেখছেন, এতে আমাদের আস্থা বেড়েছে।”
কেসিসি সূত্র জানায়, নগরীর ৩১টি ওয়ার্ডের প্রায় ২৮০ কিলোমিটার ড্রেনের পেড়িমাটি উত্তোলন কাজ চলছে। ৩০ জুনের মধ্যে সব কাজ শেষ করার টার্গেট নেয়া হয়েছে। ইতোমধ্যে ৬০% কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি সংস্থাটির।

ড্রেনের কাদা সরিয়ে খুলনাবাসীর মুখের হাসি ফেরানোই এখন কেসিসি প্রশাসকের মূল চ্যালেঞ্জ। মাঠপর্যায়ে তার এই তৎপরতা নগরবাসীর মনে নতুন আশা জাগিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

1

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

2

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

3

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

4

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

5

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

8

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

9

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

10

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

11

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

15

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

16

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

17

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

18

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

19

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

20