এস.এম.শামীম
প্রকাশ : Jun 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

খান আরিফুজ্জামান(নয়ন),খুলনা
সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকা থেকে ইমা পারভীন চন্দনা নামে এক গৃহবধূ তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা। নিখোঁজ ইমা পারভীন চন্দনা (৩৫) সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার বাসিন্দা রবিউল ইসলাম ভেন্ডারের দ্বিতীয় স্ত্রী। তিনি তালা উপজেলার শিবপুর গ্রামের মহিউদ্দীন শেখের মেয়ে।

সাধারণ ডায়েরিতে মহিউদ্দীন শেখ উল্লেখ করেন, স্বামীর সঙ্গে কাটিয়া লস্করপাড়া এলাকায় বসবাস করতেন চন্দনা। গত রোববার (১৪ জুন) সকাল ১০টার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। জিডিতে তিনি আরও অভিযোগ করেন, চন্দনাকে তার স্বামী শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এ কারণে স্বামী ও তার পরিবারের সদস্যরা তাকে কোথাও লুকিয়ে রাখতে পারেন অথবা তার কোনো ক্ষতি হয়ে থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।  

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ নিশাত বলেন, নিখোঁজের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সবদিক বিবেচনায় রেখে অনুসন্ধান চলছে। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি দেশের সব থানায় জানাতে বেতার বার্তা পাঠানো হয়েছে।৷ পুলিশের পক্ষ থেকে চন্দনার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা সাতক্ষীরা সদর থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

1

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

2

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

3

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

10

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

11

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

12

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

13

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

14

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

15

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

16

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

17

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

18

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

19

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

20