এস.এম.শামীম
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিন মাসের বেতন বকেয়া, বিনিয়োগের অর্থ ফেরতের দাবিতে থানায় লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার | খুলনা
খুলনা নগরীর সোনাডাঙ্গা মডেল থানায় একটি ডায়াগনস্টিক ও কেয়ার সেন্টারের মালিকের বিরুদ্ধে কর্মচারীদের বেতন বকেয়া রাখা এবং এক বিনিয়োগকারীর অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে অবস্থিত একটি ডায়াগনস্টিক অ্যান্ড ইন্টারভেনশন কেয়ার সেন্টারে দীর্ঘদিন ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা কয়েক দফায় বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানের মালিক ডা. এম. এম. আব্দুস শামীম গত প্রায় তিন থেকে চার মাস ধরে কর্মচারীদের বেতন পরিশোধ করেননি। এ নিয়ে অতীতেও আন্দোলন ও থানায় অভিযোগের ঘটনা ঘটেছে বলে আবেদনপত্রে দাবি করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, বেতন না পাওয়ায় কর্মচারীদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের বিভিন্ন পাওনাদারও তাদের পাওনা পরিশোধের জন্য চাপ দিচ্ছেন।

আবেদনকারীদের দাবি, সি অ্যান্ড এফ ব্যবসায়ী হেলাল আহমেদ সুমন প্রতিষ্ঠানটিতে আনুমানিক ৩ থেকে ৪ কোটি টাকা বিনিয়োগ করেছেন। তবে পরবর্তীতে ওই বিনিয়োগের অর্থও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য খাতে বিনিয়োগ করা অর্থও পরিশোধ করা হয়নি বলে দাবি করা হয়েছে।

অভিযোগকারীরা জানান, বকেয়া বেতন, বিভিন্ন পাওনা এবং বিনিয়োগকারীর অর্থ ফেরত পাওয়ার লক্ষ্যে তারা সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

1

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

2

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

3

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

4

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

7

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

8

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

9

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

10

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

11

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

12

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

13

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

14

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

17

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

18

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

19

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

20