এস.এম.শামীম
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ার গাজিরহাটে বিএনপি নেতা বাদশা গাজীর মুক্তির দাবি ও অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন

সংঘর্ষে আহত প্রায় ১৫, গুরুতর দুজন খুলনা মেডিকেলে  এলাকায় থমথমে অবস্থা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

দিঘলিয়া প্রতিনিধি: 
খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অতর্কিত হামলার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 এ ঘটনাকে কেন্দ্র করে গাজিরহাট বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, পার্শ্ববর্তী হামিদপুর ইউনিয়নের ইসরাইল মোল্লার নেতৃত্বে প্রায় ৪০ জনের একটি সশস্ত্র দল গত মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গাজিরহাট কাঁঠালতলা ঈদগাহ মাঠের সামনে সাব্বির মোল্লার দোকানে অতর্কিত হামলা চালায়। এ সময় রিপন মোল্লা, শরিফুল মোল্লা, সোহাগ শেখ, সাব্বির মোল্লা, হারুন, ইমরুলসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলায় অংশ নেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাদের আরও অভিযোগ, হামলাকারীরা দোকানে থাকা সরকার নির্ধারিত ১৫ টাকা কেজি দরে চাল বিক্রির দুই লাখ টাকারও বেশি অর্থ লুট করে নিয়ে যায়।
হামলায় আহতদের মধ্যে মিজায় মুন্সির ছেলে সাব্বির মুন্সি ও মুত্তাহীন মোল্লার ছেলে ইমরান মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর গাজিরহাট বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনা জেলা পুলিশের এক প্লাটুন সদস্য, স্থানীয় থানা ও ফাঁড়ির অতিরিক্ত পুলিশ এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের মোতায়েন করা হয়।

তবে বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় দিঘলিয়া থানায় কোনো লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানা গেছে।
এদিকে, হামলায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে বুধবার(২৬ আগষ্ট)  দুপুরে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন গাজিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মুকিত মীর, দপ্তর সম্পাদক মো. মাছরুল সিকদার, মহাসিন শিকদার, রোকা গাজী, বখতিয়ার শিকদার, জনি মোল্লা, টিংকু ভূঁইয়া, মোরসালিন শেখসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

সমাবেশ থেকে মিথ্যা মামলায় গ্রেপ্তার গাজিরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদশা গাজীর মুক্তির দাবিতেও বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
উল্লেখ্য, গত সোমবার (২৪ আগস্ট) সৈয়দ রাছেল আলী বাদী হয়ে বাদশা গাজীকে প্রধান আসামি করে মোট ১৫ জনের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৪৪৮, ৩০৭, ৩২৩, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারার অভিযোগ আনা হয়েছে। মামলা  নং ৯।

মামলায় মঙ্গলবার (২৫ আগস্ট) এক নম্বর, দুই নম্বর ও পাঁচ নম্বর আসামি যথাক্রমে মো. বাদশাহ গাজী (৪২), মো. আকবর গাজী (৪৬) ও শরিফুল ইসলাম খুলনার বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, আসামিদের কারাগারে পাঠানোর দিনই সন্ধ্যায় গাজিরহাটে অতর্কিত হামলার ঘটনা ঘটায় বিষয়টি নিয়ে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। 

তবে হামলার সঙ্গে মামলা ও আসামিদের কারাগারে পাঠানোর ঘটনার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

1

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

2

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

3

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

4

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

5

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

6

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

7

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

8

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

9

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

10

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

13

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

14

বদলে যাওয়া ক্যাম্পাস

15

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

16

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

17

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

18

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

19

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

20