এস.এম.শামীম
প্রকাশ : Jun 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়া উপজেলায় মাদক ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরে

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া:
দিঘলিয়া উপজেলায় দিন দিন মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক শ্রেণির মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি করলেও প্রশাসনের কার্যকর অভিযানের অভাবে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

বিশেষ করে ইয়াবা, গাঁজা ও অবাধ সরবরাহ তরুণ সমাজকে ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে মাদকের গোপন আস্তানা। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদক ইয়াবা কেনাবেচা। সাধারণ মানুষ প্রতিবাদ করতে ভয় পান। অভিভাবকদের অভিযোগ, স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের একটি অংশ সহজেই মাদকের সংস্পর্শে চলে যাচ্ছে। 

এতে করে শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি এলাকায় চুরি, ছিনতাই ও কিশোর অপরাধও বেড়ে যাচ্ছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয়দের দাবি, অভিযান আরও জোরদার করার পাশাপাশি মাদক কারবারিদের পেছনের মূল হোতাদের আইনের আওতায় আনতে হবে।

সচেতন নাগরিকরা মনে করছেন, প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ ছাড়া মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব নয়। তাই তরুণ সমাজকে রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

বদলে যাওয়া ক্যাম্পাস

3

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

4

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

7

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

8

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

9

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

10

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

11

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

12

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

13

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

16

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

17

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

18

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

19

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

20