এস.এম.শামীম
প্রকাশ : Jun 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস. এম. শামীম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি।
খুলনার দিঘলিয়া থানার উদ্যোগে সামাজিক সম্প্রীতি, শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে “সুধী সমাবেশ ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টায় দিঘলিয়া থানা চত্বরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম (বিপিএম-সেবা), পুলিশ সুপার, খুলনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শাহ আলম, অফিসার ইনচার্জ (ওসি), দিঘলিয়া থানা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল), খুলনা। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনা  করেন এস আই আদর্শ, 

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, গ্রাম পুলিশ, দিঘলিয়া থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্য, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, মসজিদের ইমাম ও মোয়াজ্জেম, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা সামাজিক সম্প্রীতি বজায় রাখা, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। তাই নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

সুধী সমাবেশ ও মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

4

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

5

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

6

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

7

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

8

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

9

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

10

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

11

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

12

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

13

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

14

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

17

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

18

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

19

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

20