এস.এম.শামীম
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ার গাজিরহাটে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সাইফুল আলম সানি'র নির্বাচনী ইশতেহার ঘোষণা

খুলনা ব্যুরো  প্রধান।। 
তরুণদের স্বপ্ন, সাধারণ মানুষের প্রত্যাশা ও উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন রাজপথের লড়াকু সৈনিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে  দিঘলিয়ার  গাজিরহাট ইউনিয়ন জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ প্রজন্মের আইকন ও রাজপথের পরীক্ষিত লড়াকু সৈনিক শেখ সাইফুল আলম সানি। 

উন্নয়ন, সুশাসন, জনকল্যাণ এবং জনগণের প্রত্যাশাকে সামনে রেখে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহার ঘোষণার সময় শেখ সাইফুল আলম  সানি বলেন, “গাজিরহাট ইউনিয়ন শুধু আমার রাজনৈতিক পরিচয়ের স্থান নয়, এটি আমার শেকড়, আমার আবেগ এবং আমার দায়িত্ববোধের জায়গা। 

আমি এমন একটি ইউনিয়ন গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি মানুষ সমান মর্যাদা পাবে, উন্নয়নের সুফল ভোগ করবে এবং ইউনিয়ন পরিষদ হবে জনগণের প্রকৃত সেবাকেন্দ্র।”
তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নের সাধারণ মানুষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেক ক্ষেত্রেই নাগরিক সেবা প্রাপ্তি, অবকাঠামোগত উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। 

এসব চ্যালেঞ্জ মোকাবেলায় একটি সুপরিকল্পিত ও বাস্তবমুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন তিনি।
ইশতেহারের প্রধান অঙ্গীকারসমূহ:
▶ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ গাজিরহাট গড়ে তোলা।
▶ শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা।

▶ কৃষক, জেলে, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ।
▶ ইউনিয়নের সকল ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করে রাস্তা, ড্রেন, সেতু-কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন।
▶ শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অধিক গুরুত্ব দিয়ে মানসম্মত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

▶ নারী, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ।
▶ সরকারি ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত উপকারভোগীদের অধিকার প্রতিষ্ঠা।
▶ ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা। ▶ চেয়ারম্যান হিসেবে জনগণের জন্য সর্বদা উন্মুক্ত থেকে সরাসরি সমস্যা শোনা ও দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ।

ইশতেহার ঘোষণার সময় তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না, আমি কাজের রাজনীতি করতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে নির্বাচিত হলে গাজিরহাট ইউনিয়নকে উন্নয়ন, মানবিকতা ও সুশাসনের একটি মডেল ইউনিয়নে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করব।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের মতে, তরুণ নেতৃত্ব, জনসম্পৃক্ততা এবং উন্নয়নমুখী চিন্তাধারার কারণে শেখ সাইফুল আলম সানির ইশতেহার ইতোমধ্যে ইউনিয়নবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে যুবসমাজ ও সাধারণ ভোটারদের কাছে তাঁর উন্নয়ন পরিকল্পনা ইতিবাচকভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে।
এদিকে ইশতেহার ঘোষণার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সমর্থকদের দাবি, একজন তরুণ, সাহসী ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে শেখ সাইফুল আলম সানি গাজিরহাট ইউনিয়নের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

গাজিরহাট ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সাইফুল আলম সানি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

1

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

2

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

3

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

4

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

5

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

6

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

7

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

8

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

9

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

10

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

11

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

14

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

17

বদলে যাওয়া ক্যাম্পাস

18

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

19

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

20