এস.এম.শামীম
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ার গাজীরহাটে চাঁদা দাবি ও হত্যার হুমকি

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া।।
দিঘলিয়া উপজেলা গাজীরহাট ইউনিয়নের মাঝিরগাতী গ্রামের মৃত নিরাঞ্জন বিশ্বাসের পু্ত্র মিহির বিশ্বাস (৪৫) এর নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে একই গ্রামের শামসুর শেখের পুত্র আবজাল শেখ নামক এক চিহ্নিত অপরাধীর বিরুদ্ধে।

 দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় মিহির বিশ্বাস নামক জনৈক ব্যক্তির বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দেওয়ার পর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গত বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর। 

এক সূত্রে জানা গেছে, হামলাকারী পিতাও একজন ডাকাত সদস্য ছিল। তারা চার ভাই সবাই পূর্ব ও অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত। ২০০৮ সালে তারা এলাকা ছেড়ে ভারতে চলে যায়। কয়েক বছর আগে এলাকার একটা মহলের ও পরামর্শে এলাকায় এসে আতংক সৃষ্টি করে চাঁদা দাবি করে আসছে।

 এদের বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া গেছে। এই অপরাধী চক্রের এলাকায় বেপরোয়া এবং এলাকায় চরম ক্ষোভ ও আতংক ছড়িয়ে পড়েছে।ভুক্তভোগীর অভিযোগ, সম্প্রতি অভিযুক্ত ব্যক্তি তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি বাড়িতে এসে লাঠি দিয়ে তার সারা শরীরে এলোপাথাড়ি আঘাতের পর আঘাত করতে থাকে। 

এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং বাম হাত ভেঙে গিয়েছে। অপরাধী ভিকটিমকে ফেলে যাওয়ার সময় টাকা না দিলে পরে এসে জীবনে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। স্বজনরা উদ্ধার করে একটা প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়।

 গতকাল শুক্রবার দুপুরে আহত মিহিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এ ব্যাপারে দিঘলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী একজন সনাতন ধর্মাবলম্বী হওয়ায় ঘটনায় স্থানীয় সনাতন সম্প্রদায়ের মানুষের মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম যায় যায় বেলা  প্রতিনিধিকে বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার সাথে জড়িত অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

1

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

2

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

3

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

4

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

5

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

6

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

7

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

8

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

9

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

12

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

13

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

14

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

15

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

16

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

17

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

20