এস.এম.শামীম
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ার গাজীরহাটে সশস্ত্র হামলায় আহত- ৪

এস.এম.শামীম,দিঘলিয়া।
দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে চারজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। 

আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীরহাট ইউনিয়নের পদ্মবিলা গ্রামের কুব্বত মুন্সীর তিন ছেলে সুমন মুন্সী (৩৯), কাজল মুন্সী (২৮) ও তৈয়েব মুন্সী (৩৫) এবং একই গ্রামের হানিফ সরদারের ছেলে ইমারত সরদার (৩৪)-এর ওপর হামলার ঘটনা ঘটে। 

গাজীরহাট ইউনিয়নের মাঝিরগাতী চৌরাস্তার মোড়ে হামলা সংঘটিত হয় বলে জানা গেছে। হামলায় আহত চারজনের মাথায় আঘাত রয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের চিকিৎসা দেন। স্বজনদের দাবি, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকার শিকদার পাড়ার জাকির মেম্বর ও জিল্লুর শিকদারের নেতৃত্বে ২০/২৫ জনের দেশীয় লাঠি সোটা নিয়ে পূর্ব কলহ ও মারামারির জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেখানে অবস্থান করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

4

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

5

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

8

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

9

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

10

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

11

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

12

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

15

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

16

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

17

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

18

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

19

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

20