এস.এম.শামীম
প্রকাশ : Oct 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ার সেনহাটি ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবিদ আজাদ, দিঘলিয়া প্রতিনিধি:
দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় ও জনবান্ধব করতে ৪নং সেনহাটি ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ(৩য় পর্যায়) প্রকল্পের আওতায় "অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার(৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সেনহাটি ইউনিয়ন পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সেনহাটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানভীন আক্তার ডলির সভাপতিত্বে এবং গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী সাবিনা খাতুন এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে শেখ আশরাফ আলী, পলি আক্তার, শেখ আসাদুজ্জামান, কাজী মোঃ মোশারফ হোসেন, সাইফুদ্দীন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী 

নুরুল ইসলাম বাবু, মোঃ সবুজ গোলদার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালাম শেখ, দিঘলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবিদ আজাদ, জাহিদুল ইসলামসহ এলাকায় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভায় উপজেলা সমন্বয়কারী সাবিনা খাতুন বলেন,
গ্রাম আদালতে ফৌজদারি মামলার ফি ১০ টাকা এবং দেওয়ানি মামলার ফি ২০ টাকা। ছোটখাটো বিরোধের ক্ষেত্রে থানা বা আদালতে না গিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ভরণপোষণসহ বিভিন্ন ছোটখাটো বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে। গ্রাম আদালতের মাধ্যমে স্বল্প খরচে ও স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। তাই সাধারণ মানুষকে গ্রাম আদালতের বিষয়ে ধারণা দিতে হবে।
গ্রাম আদালতকে আরও কার্যকর করতে পরিষদের সকল সদস্যবৃন্দসহ গ্রাম  পুলিশদের প্রতিটি ওয়ার্ডের হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত বক্তারা, গ্রাম আদালতকে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির একটি কার্যকর ও আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতায় জনবান্ধন গ্রাম আদালত গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

3

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

4

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

5

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

6

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

7

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

8

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

9

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

10

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

11

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

14

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

15

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

18

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

19

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

20