এস.এম.শামীম
প্রকাশ : Jun 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ার সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মা সমাবেশ–২০২৬ অনুষ্ঠিত

এস.এম.শামীম,দিঘলিয়া। 
‘মা-ই সন্তানের প্রথম শিক্ষক, শিক্ষা ও নৈতিকতা গঠনে মায়ের ভূমিকা অপরিসীম’মা হচ্ছেন সন্তানের জীবনের প্রথম শিক্ষক। একজন শিক্ষার্থীর শিক্ষা, নৈতিকতা, মূল্যবোধ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই উপলব্ধিকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “মা সমাবেশ–২০২৬”। বুধবার (১৭ জুন) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুজন দাশ গুপ্ত বলেন, “একটি শিশুর চরিত্র গঠন, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ এবং শিক্ষার ভিত্তি রচিত হয় মায়ের হাত ধরেই। তাই সন্তানকে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার এবং বিদ্যালয়ের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এম. সিদ্দিক-উজ-জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য শেখ মোহাম্মদ আলী মিন্টু এবং অভিভাবক সদস্য সৈয়দ রাশেদুজ্জামান।

অনুষ্ঠানে মায়েদের প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদান করেন ফারজানা ইয়াসমিন রূবা। তিনি শিক্ষার্থীদের সাফল্যের পেছনে মায়েদের দায়িত্ব ও ত্যাগের বিষয় তুলে ধরে সন্তানদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পরিবার ও বিদ্যালয়ের যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের স্নেহময়ী মায়েদের প্রাণবন্ত উপস্থিতিতে সমাবেশটি এক মিলনমেলায় পরিণত হয়। বক্তারা বলেন, মা, শিক্ষক ও বিদ্যালয়ের মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠলে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ আরও ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানের এক গৌরবোজ্জ্বল পর্বে এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ (A+) অর্জনকারী কৃতি শিক্ষার্থী নাঈমা হাসান তন্দ্রা ও জান্নাতুল ফেরদৌস জয়ীতার মায়েদের ‘গর্বিত মা সম্মাননা স্মারক’ প্রদান করা হয়। প্রধান অতিথি নিজ হাতে এই সম্মাননা তুলে দেন, যা উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। মা সমাবেশ–২০২৬ স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের সবুজ চত্বরে একটি শিউলি ও একটি জবা ফুলের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, এই বৃক্ষরোপণ কর্মসূচি মা ও প্রকৃতির প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে ভবিষ্যতেও স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী মায়েরা এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং পরিবার ও বিদ্যালয়ের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

3

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

4

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

5

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

6

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

7

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

10

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

11

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

12

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

13

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

14

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

15

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

16

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

19

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

20