এস.এম.শামীম
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় এক সঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম,খরচ নিয়ে দুশ্চিন্তায় পরিবার

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া।।
খুলনার দিঘলিয়ায় একসঙ্গে তিন কন্যা সন্তানের স্বাভাবিকভাবে জন্ম দিয়েছেন চাঁদনী বেগম (২১) নামে এক গৃহবধু। ফুটফুটে তিন সন্তানকে পেয়ে পরিবারে আনন্দের বন্যা বইলেও অসচ্ছলতার কারণে আনন্দের মধ্যেই তাদের চিকিৎসা,খাবারের খরচ জোগানো ও তাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা আর দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি।

চাঁদনী বেগম দিঘলিয়া সদর ইউনিয়ন পানিগাতি গ্রামের দিন মুজুরী জাহিদুলের স্ত্রী। গত সোমবার (২৮ সেপ্টেম্বর)রাত সাড়ে আটটায় উপজেলার পথের বাজার সার্জিকাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হলে নয়টার দিকে স্বাভাবিক ভাবে তিন  কন্যা সন্তান-ফাতেমা,আমেনা ও আয়শা জন্ম দেন তিনি। বর্তমানে নবজাতকরা সুস্থ আছে বলে কর্মরত ডাক্তার নিশ্চিত করেছেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথম পুত্র সন্তান রায়হান ১৭ মাস বয়স। প্রসূতির ওষুধ ও তিন শিশুর গুঁড়াদুধ বাবদ প্রতিদিন বাবদ যে খরচ হবে তা আমাদের কাছে কষ্ঠদায়ক। স্বামীর সামান্য আয়ে এই ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়বে।

এদিকে, তিন নবজাতক ও তাদের মা সুস্থ থাকায় স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। সন্তানদের সুন্দর ও সুস্থ ভবিষ্যতের জন্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তারা ও সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানানো হয়েছে।

পথের বাজার সার্জিকাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার ডা. মুচতারি পারভিন বলেন, “মা ও তিনটি শিশুই সম্পূর্ণ সুস্থ রয়েছে। প্রথম সন্তান জন্মগ্রহণের ১০ মিনিট পর দ্বিতীয় সন্তান এবং তার ২ মিনিট পর তৃতীয় সন্তানের জন্ম হয়।

 তিনটি সন্তানই স্বাভাবিক ভাবে জন্মগ্রহণ করেছে। প্রতিষ্ঠানটির পরিচালক এস কে নুর মোহাম্মদ ও মার্কেটিং ম্যানেজার ও আনিসুর রহমান বলেন, আমাদের প্রতিষ্ঠানে একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্মের ঘটনা এই প্রথম। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের।

 দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাস গুপ্ত  বলেন, এর আগে খবর পায়নি।  বুধবার তিন কন্যা সন্তানকে দেখতে যাব। তাদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

1

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

2

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

3

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

4

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

8

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

14

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

15

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

18

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

19

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

20