এস.এম.শামীম
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর রুকনের জানাজায় অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম মৃত্যুর আগে নিজেকে মুমিন-মুসলমান হিসেবে তৈরি করতে হবে

দিঘলিয়া প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা পূর্বপাড়া নিবাসী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ও সাবেক ওয়ার্ড দায়িত্বশীল শেখ আবদুদ দাইয়্যানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় ফরমাইশখানা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেন, “প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। তাই মৃত্যুর আগে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় নিজেকে খাঁটি ইমানদার মুসলমান হিসেবে তৈরি করতে হবে।”

জানাজায় উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল।

এ ছাড়া উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্যা নাজমুল হক, বিএনপি নেতা শেখ পারভেজ সাজ্জাদ বাবলা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, সহকারী সেক্রেটারি মো. ইসমাইল হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, মোল্যা কামরুল ইসলাম, ফরমাইশখানা গ্রামের সমাজসেবক নবী হোসেন সেলিম, মো. দীন ইসলাম, পানিগাতী হাছেনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কায়েছুর রহমান, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুল ইসলাম ও সাংবাদিক মহাসিন উদ্দিন।

এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন। উল্লেখ্য, মরহুম শেখ আবদুদ দাইয়্যান ফরমাইশখানা নিবাসী মরহুম শেখ আবদুর রশীদের বড় ছেলে। 

তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সোমবার (৫ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

1

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

2

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

3

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

7

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

8

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

9

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

10

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

13

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

16

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

17

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

18

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20