এস এম মেহেদী হাসান, দিঘলিয়া:
খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া দৌলতপুর ঘাট সংলগ্ন এলাকায় ুমোঃ মাহাবুবের নবনির্মিত চারতলা ভবন থেকে পড়ে জামাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল ১৬ আগস্ট বিকেল পৌনে ৪টার দিকে ভবনটির ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জামাল হোসেনকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত জামাল হোসেনের বাড়ি ও পরিবারের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।