এস এম মেহেদী হাসান,দিঘলিয়া।।
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাতিভিটা পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে হালিম শেখ (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত হালিম শেখ বগদিয়া গ্রামের বাসিন্দা তোতা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৫ অক্টোবর) সকালে পারিবারিক বিষয় নিয়ে কলহের পর তিনি কীটনাশক পান করেন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসাধীন অবস্থায় হালিম শেখের মৃত্যু হয়। পারিবারিক কলহের জেরেই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।