দিঘলিয়া প্রতিনিধি:
দিঘলিয়া পুত্র কতৃক পিতা মাতা মারধরের অভিযোগ।
সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪টায় সেনহাটি ষ্টার ২নং গেটের বাসিন্দা আনসার ভিডিপির সাবেক সদস্য মোঃ সালাম(৬৫) ও তার স্ত্রী রোকেয়া(৪৪)
কে তাদের পুত্র হৃদয় (২৭) তাদের বাসভবনে তর্কযুদ্ধের একপর্যায়ে বেধরোক মারপিঠ করে। এ ঘটনায় সালাম ও তার স্ত্রী দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগের প্রেক্ষিতে দিঘলিয়া থানা পুলিশ অভিযুক্ত হৃদয়কে গ্রেফতার করে আদালত প্রেরণ করে।
বিজ্ঞ আদালত সামারি ট্রায়ালে আসামী হৃদয়কে ০২ (দুই) বছরের সশ্রম কারাদন্ড, ৫০০০ টাকা জরিমানা, অনাদায় ১৫ দিনের জেল প্রদান করেন।