এস এম মেহেদী হাসান, দিঘলিয়া:
প্রধানমন্ত্রী গোল্ডকাপ উপলক্ষে খুলনা-৪ আসনের সংসদ সদস্য জননেতা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে দিঘলিয়া উপজেলার চারটি ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ফুটবল বিতরণ করা হয়েছে।
ফুটবল বিতরণ কর্মসূচিতে দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, উপজেলা ছাত্রদলের সভাপতি গাজী মনিরুল ইসলাম, সদস্য সচিব গাজী হিমেল, আনোয়ার হোসেন, বুলবুল শিকদার, আরিফ, ইমন মোল্লা, আমির হোসেন, নয়ন, মুশফিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী গোল্ডকাপের মতো ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি তাদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফুটবল বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের ক্রীড়া চর্চায় আরও উৎসাহিত করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ফুটবল বিতরণ কর্মসূচিকে ঘিরে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।