এস.এম.শামীম
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় মাদক কারবারিদের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আহত

দিঘলিয়া খলনা  প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলায় মাদক কারবারিদের হামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার  (২৫ জুন) রাতে উপজেলার ৬ নং ওয়ার্ড চন্দনী মহল এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি ৬নং ওয়ার্ড  বিল্লাল বয়াতি (৫৫)-কে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম ও সচেতনতামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন ওই স্বেচ্ছাসেবক দল নেতা। এর জেরে মাদক কারবারিদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন রাতে তিনি এশার নামাজ পরে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহতের পরিবারের সদস্যরা দাবি করেছেন, এলাকার চিহ্নিত মাদক কারবারিরাই এ হামলার সঙ্গে জড়িত। 

তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ শাহ আলম বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

1

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

2

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

3

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

8

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

9

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

10

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

13

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

14

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

15

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

16

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

17

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

18

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

19

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

20