এস.এম.শামীম
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় সন্তানের সঙ্গে দেখা করাকে কেন্দ্র করে মারামারি, যুবক দা-এর কোপে আহত

এস.এম.শামীম, দিঘলিয়া। 
খুলনার দিঘলিয়ায় সন্তানের সঙ্গে দেখা করাকে কেন্দ্র করে সাবেক স্ত্রীর ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মো. রমজান শেখ (২৭) নামে এক যুবক দা-এর কোপে আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাত ৮টার দিকে উপজেলার ৪ নম্বর সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রমজান শেখ উপজেলার সেনহাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজীগ্রামের বাসিন্দা। তিনি ইসলাম শেখের ছেলে।

স্থানীয় ও ঘটনার প্রাথমিক বিবরণ সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে একই গ্রামের জরিপ মোড়লের মেয়ে মোছা. বাবিতা খাতুনের সঙ্গে ইসলামী শরিয়ত মোতাবেক রমজান শেখের বিয়ে হয়। তাদের সংসারে মো. হোসাইন (৪) নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে প্রায় এক বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

বিবাহবিচ্ছেদের পরও রমজান শেখ মাঝে মাঝে তার সন্তানের সঙ্গে দেখা করতে আসতেন। বৃহস্পতিবার রাতে সন্তানকে দেখতে গেলে এ বিষয়কে কেন্দ্র করে বাবিতা খাতুনের আপন ভাই মো. শফিকুল মোড়লের সঙ্গে রমজানের কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে কথা কাটাকাটি মারামারিতে রূপ নেয়।

এ সময় শফিকুল মোড়ল দা দিয়ে রমজান শেখের পিঠে কোপ দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (কেএমসি) রেফার্ড করেন।
ঘটনার বিষয়ে দিঘলিয়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

3

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

4

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

5

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

6

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

7

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

10

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

11

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

14

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

15

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

16

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

19

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

20