এস.এম.শামীম
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় জমি দখলের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া থানাধীন ব্রহ্মগাতী পশ্চিমপাড়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে বিরোধ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো:কামরুল ইসলাম  দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায়  লিখিত অভিযোগ সূত্রে জানা যায়  অভিযোগকারী মো: কামরুল ইসলাম (৩৯) ব্রহ্মগাতী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি অভিযোগে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে দাবি করেন, স্থানীয় একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বিরোধ চলে আসছে। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, বিবাদীদের মধ্যে কয়েকজন পৃথক পৃথক দলিলের মাধ্যমে জমি ক্রয় করেছেন বলে দাবি করলেও একই জমির বিভিন্ন দাগের অংশ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বিবাদীদের মধ্যে একজন অভিযোগকারীর প্রতিবেশী। তিনি পৃথক পৃথক তিনটি দাগ থেকে জমি ক্রয় করার দাবি করলেও একটি দাগ থেকে জমি দখল  করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। ওই জমির মধ্যে অভিযোগকারীর জমিও রয়েছে বলে দাবি করা হয়েছে।

 তিনি আরো উল্লেখ করেন উক্ত কথিত দখলবাজ  দের কাছে দেশীয় অস্ত্রশস্ত্র লাঠিশোটা  ছিলো যা  কামরুল কে মারার উদ্দেশ্য করে আনা হয়েছিল  

লিখিত অভিযোগে কামরুল ইসলাম উল্লেখ করেন, ৩১ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে দিঘলিয়া থানাধীন ব্রহ্মগাতী গ্রামে তার বসতবাড়িতে অবস্থানকালে  ১। মো:ইবনুল হাসান মিনার (৪৫),পিতা-মৃত:ইব্রাহীমশেখ,সাং-ব্রহ্মগাতী
পশ্চিমপাড়া ৮ নং ওয়ার্ড   এবং  একই এলাকার বাসিন্দা ২। মৃত:আব্দুল মজিদ মোড়ল এর পুত্র মো: রবিউল মোড়ল ওরফে কন্টাক রবি, ৩। আলাউদ্দিন মোড়ল  (৫২), ৪।মৃত:আব্দুল মজিদ  মোড়ল এর পুত্র   নাশির  মোড়ল (৩৫)  সহ অজ্ঞাতনামা প্রায় ৫০/৬০ জন ব্যক্তিকে সঙ্গে নিয়ে বিবাদীরা একটি দাগের জমি দখলের চেষ্টা করেন। 

এ সময় তিনি বিবাদীদের তাদের দলিল অনুযায়ী পৃথক পৃথক দাগ থেকে জমি নেওয়ার কথা বললে তারা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, তাদের গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীরা তাকে মারধরের জন্য উদ্যত হন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে বিষয়টি পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের সঙ্গে আলোচনা করে থানায় এসে লিখিত অভিযোগ করেন।  অভিযোগকারী তার জমি রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দিঘলিয়া থানার পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

তবে অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

5

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

6

বদলে যাওয়া ক্যাম্পাস

7

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

8

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

9

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

10

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

11

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

12

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

13

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

14

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

15

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

16

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

17

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

18

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

19

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

20