এস.এম.শামীম
প্রকাশ : Sep 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

নজরুল বর্ষ-২৬' উপলক্ষে প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ মামুন মোল্লা,খুলনা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ফুলবাড়িগেট ল্যাবরেটরি স্কুল মোড়স্থ প্রতিভা প্রি-ক্যাডেট স্কুল আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। 
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং রামপ্রসাদের সঞ্চালনা মানুষ না আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নজরুলগীতি ও পল্লীগীতির শিল্পী, বাংলাদেশ বেতার খুলনার নন্দিতা বালা সংগীত।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নজরুলের কবিতা, গান ও সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে। অনুষ্ঠানে প্রতিযোগিতার প্রথম স্থান অর্জন করে পঞ্চম শ্রেণির গোলাপ শাখা-০১-এর শিক্ষার্থী ইন্দ্রিলা সাহা। দ্বিতীয় স্থান অর্জন করে অষ্টম শ্রেণির শাপলা শাখা-০৯-এর শিক্ষার্থী সৌরভ মণ্ডল। তৃতীয় স্থান অর্জন করে পঞ্চম শ্রেণির জবা শাখা-০১-এর শিক্ষার্থী সাইফান ইসলাম তাহমিদ। এছাড়া যৌথভাবে পঞ্চম শ্রেণির গোলাপ শাখা-১৫-এর শিক্ষার্থী মো. মিনহাজ শেখ কৃতিত্ব অর্জন করে।

অনুষ্ঠানে অতিথি বৃন্দ বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

1

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

4

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

5

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

6

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

7

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

10

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

13

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

14

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

15

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

16

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

17

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

18

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

19

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

20